https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সড়কে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ; ২৫ বছরেও হয়নি সংস্কার

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৮, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার একটি সড়কে গত ২৫ বছর ধরে অবহেলিত রাখার অভিযোগ এলাকাবাসীর, ফলশ্রুতিতে ১ কিলোমিটার সড়কে কচু গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শনিবার (৭ অক্টোবর) বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড মুফতি পাড়া হাজিরহাট স’ মিল-আজিজিয়া মাদ্রাসা সড়কে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও কর্ণপাত না করায় বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছেন তারা। গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলা দায় হয়ে গেছে। বিশেষ করে এক কিলোমিটার জুড়ে অসুস্থ, বয়স্ক মানুষ, মহিলা ও স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাঁরা আরো জানান, জন্মলগ্ন থেকে এই সড়কের বেহাল দশা দেখি আসছি। জনপ্রতিনিধিদের চোখ থেকেও নেই। তারা এলাকার মানুষ জনের এ দুর্ভোগ দেখেও দেখছেন না।

বোয়ালখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, সড়কটির ৭৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক