https://www.facebook.com/shirsokhabor/
Friday , 19 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিটি নির্বাচন: গাজীপুরে যান চলাচলে নিষেধাজ্ঞা

২৩ মে দিবাগত রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য ২৪ মে রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়াও ২৩ মে দিবাগত রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনে সংবাদ সংগ্রহে দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে), আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনের বৈধ পরিদর্শক, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ ছাড়াও নির্বাচনী এলাকায় ২৩ মে ভোর ৬টা থেকে ২৭ মে দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ধানের শীষের জনসভা জনসমুদ্রে রূপান্তর

ড.ইউ এইচ রুহিনা জেসমিন এর প্রফেসর পদে যোগদান করেন ।

বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাবুগঞ্জে কৃষক দলের সবুজ অভিযানের সূচনা

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় ক্ষেপে গেলেন উপস্থাপিকা!

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

বাড়ী থেকে বিতাড়িত মুক্তিযোদ্ধার মেয়ের বাস কবরস্থানে

রাজমিস্ত্রির কাজ করে,হলেন বিসিএস ক্যাডার।

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী