https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৩, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুঁটিমারা ইউনিয়নের লোকা দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তারিকুল হাকিম রিফাতকে জে,এস,সি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করতে না দেয়ায় ও পরীক্ষার হল থেকে বের করে দেয়ার প্রতিবাদে ওই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের মন্ডল এঁর দৃষ্টান্তভূলক শাস্তির দাবীতে বিদ‍্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসি মানববন্ধন করেছেন।

১৩ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার লোকা দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয় চত্বরে পরীক্ষায় তারিকুল হাকিম রিফাত কে অংশগ্রহনের দাবীতে উপস্থিত সকল অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহলের সাথে ব‍্যানারসহ বিদ‍্যালয়ের সকল শিক্ষার্থী সমর্থন জানিয়ে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের মন্ডল এর দৃষ্টান্তমূলক শাস্তিসহ দ্রুত অপসারণের দাবীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে।
এ সময় রিফাতের বাবা অত্র বিদ‍্যালয়ের সাবেক ম‍্যাজিং কমিটির সদস‍্য আবু নাসের উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস‍্য থাকার সময় প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলের অনিয়ম ও দৃর্নীতির বিরূদ্ধে প্রতিবাদ করেছিলাম। সেই কারণেই তিনি আমার ছেলেকে পরিক্ষা দেয়া থেকে বিরত করতে পরিক্ষার হল থেকে বের করে দিয়ে আমার ছেলের মাধ‍্যমে আমার সাথে প্রতিশোধ নিচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহনকারী অত্র বিদ‍্যালয়ের ৮ম শ্রেণীর (ক) শাখার শিক্ষার্থী সিফাতের সহপাঠি আরমান, কাজল, সৌরভ,সোহেল, মাহি,বৃষ্টি, রুমাইয়া, জেমীসহ আরো অনেকেই এর সুরাহা চেয়ে প্রতিবাদ করেছে।

এলাকার পুঁটিমারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস‍্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামত আলি, ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, চার চার বারের নির্বাচিত ইউপি সদস‍্য মাহফিজুল হক, এলাকার হাফিজুর রহমান( ৫৫) সহ আরো অনেকেই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলের অনিয়ম, দৃর্নীতি ও সেচ্ছাচারীতার নিন্দা করে দ্রুত ৮ম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের পরিক্ষা দেয়াসহ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব‍্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডল এঁর নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি মামলা সংক্রান্ত বিষয়ে দিনাজপুরে অবস্থান করছি। পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।
লোকা দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে ম‍্যানেজিং কমিটির সভাপতি আসরাফুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁকে পাওয়া যায়নি।
মানববন্ধনে অংশগ্রহনকারী অত্র বিদ‍্যালয়ের ৮ম শ্রেণীর (ক) শাখার শিক্ষার্থী সিফাতের সহপাঠি আরমান, কাজল, সৌরভ,সোহেল, মাহি,বৃষ্টি, রুমাইয়া, জেমীসহ আরো অনেকেই এর সুরাহা চেয়ে প্রতিবাদ করেছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্কুলের কমিটি গঠন কেন্দ্র করে হামলার শিকার দুই শিক্ষক

এসব হেডলাইনের জন্য আমরা কনট্রোভার্সিতে পড়ি: তমা

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের ঈদসামগ্রী বিতরণের প্যান্ডেল ভাঙচুর

রাজারহাট উপজেলা জুড়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের রমরমা বাণিজ্য

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ : মঞ্জু

মোটর বাইক দুর্ঘটনায় মাদ্রাসা সহ-সুপারের মৃত্যু

বড়াইগ্রামে পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-৩