প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আল সুয়াদ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আল সুয়াদ।
সাজিদ আল সুয়াদ বাবুগঞ্জ উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদের ছেলে। তার এ গৌরবোজ্জ্বল সাফল্যে পরিবার, স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, “আমার ছেলে সাজিদ আল সুয়াদের এই অর্জনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, পরিবারের সহযোগিতা এবং সবার দোয়া ও ভালোবাসা রয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সাজিদ আল সুয়াদ একজন নিয়মিত, অধ্যবসায়ী ও অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, ভদ্রতা ও ভালো আচরণের জন্যও সে শিক্ষক-সহপাঠীদের কাছে প্রশংসিত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করবে।



















