https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 4 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিশু বক্তা’ মাদানী

গাজীপুর প্রডিনিধিঃ

গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে কারগার চত্বর থেকে বের হয়ে যেতে দেখা যায় তাঁকে।

তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিনুল ইসলাম।

মো. রফিকুল ইসলাম মাদানী (২৮) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। পরে তাঁর বিরেদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানা, তেজগাঁও থানা, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া তিনটি ও বিস্ফোরক আইনের একটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেয় হাইকোর্ট। গত ২৯ মার্চ জামিন চেয়ে মাদানীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই আমিনুল হাসান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আমরা তাঁকে কারাগারে নিতে আসি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাঁকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবারিষা ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম সাঈদ

গুচ্ছের অধীনে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নতুন তারিখ নির্ধারণ

শেখ রাসেল স্মৃতি এস কিউ ফাউন্ডেশন আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

Best Online Casinos British For 2024: Top Ten Uk Real Money Casino Site

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু কর্তৃক ১.৫৬ একর জমি জবরদখলের অভিযোগ সোহরাব এর।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু!!

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডকে সতর্ক করলেন মোহাম্মদ কাইফ

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

অন্তর্বর্তীকালীন সরকারে দুই সমন্বয়ক