https://www.facebook.com/shirsokhabor/
Monday , 6 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সবুজ সেবা ফাউন্ডেশনের সময়োপযোগী কর্মসূচি শাক-সবজির বীজ বিতরণ

সোহেল রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

বর্তমান সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে গরীব,মধ্যবিত্তসহ সকল মানুষ। নিজের বাড়ির আশেপাশে যাতে সবজি আবাদ করে নিজের চাহিদা মেটাতে পারে, এ লক্ষ্যে কাজ করছে সবুজ সেবা ফাউন্ডেশন।

নিজের জমি নিজের চাষে,সবজি পাবো বারো মাসে। এই স্লোগান কে সামনে রেখে সবুজ সেবা ফাউন্ডেশন বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরন কর্মসূচী হাতে নিয়েছে।

সোমবার(৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্লাহ মহোদয়কে সবুজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শাক সবজির বীজ উপহার দেওয়ার মাধ্যমে এই ইউনিক আইডিয়ার যাত্রা শুরু হয়।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্লাহ বলেন, সবুজ সেবা ফাউন্ডেশন একটি যুগান্তকারী ও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। আমি সবুজ সেবা ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই এবং সর্বাত্মক যে বীজ উপহার দিয়েছে আমি তা যত্ন সহকারে রোপণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন,সবুজ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব রেজাউল করিম স্বপন-মেয়র লালমনিরহাট পৌরসভা। জনাব এন্তাজুর রহমান-অধ্যক্ষ শেখ শফিউদ্দিন কমার্স কলেজ। খাইরুল কবির-প্রতিষ্ঠাতা সভাপতি সবুজ সেবা ফাউন্ডেশন।
এ সময় আরও বীজ উপহার দেওয়া হয়,বীর মুক্তিযোদ্ধা জনাব ক্যাপ্টেন আজিজুর রহমান (বীর প্রতিক) কে।

মেয়র রেজাউল করিম স্বপন মহোদয় বলেন,আমি সবুজ সেবা ফাউন্ডেশনের শুরু থেকেই আছি এবং সব সময় পাশে থাকবো এবং তাদের সকল কাজ আমার ভালো লাগে ও আমি সর্বাত্মক সহযোগিতা করি।

প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল কবির বলেন, আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা।
বর্তমান সময় অনুযায়ী কাচাবাজার যাতে সবাই হাতের নাগালে পায় এবং সবাই যাতে উৎপাদন মুখি হয় যার যেখানে যতটুকু ফাকা যায়গা আছে তা যেন পরিপূর্ণ ব্যবহার হয় এবং তিনি সবাইকে আহবান করেন সবুজ সেবা ফাউন্ডেশনের এই ইভেন্টের সাথে স্ব উদ্যগে যুক্ত থাকার জন্য।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায়  যাত্রা  বন্ধের দাবিতে  মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশ

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

ঈশ্বরদীতে মায়ের উপর অভিমান করে বিষ প্রাণে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান ফিরে আসবে: শহীদ ইলিয়াস আলী

‘হিরোইজম দেখিয়েছে, জিরো হয়েছে’: পারভেজ হত্যার আসামিদের নিয়ে আদালত

শ্যামনগরে ডেকোরেটরের দোকানে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি

জবিতে সাংবাদিকের উপর হামলা

কুষ্টিয়াতে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দোগে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

স্বামী মাটির ব্যাংকে টাকা রাখতে নিষেধ করায় অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নোয়াখালীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বহিঃস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ