https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান ফিরে আসবে: শহীদ ইলিয়াস আলী

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার ঝড় তুলেছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর একটি কালজয়ী বক্তব্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইলিয়াস আলীর সেই পুরোনো ভাষণটি এখন নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার করছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, জাতীয় সংসদের অধিবেশনে ইলিয়াস আলী তারেক রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করে বক্তব্য দিচ্ছেন। তিনি তারেক রহমানকে জিয়াউর রহমানের ‘ডুপ্লিকেট’ বা প্রতিচ্ছবি হিসেবে অভিহিত করে বলেছিলেন, তারেক রহমান কেবল একজন নেতা নন, তিনি এ দেশের একটি ‘ইনস্টিটিউট’।

ইলিয়াস আলী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন, “এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান ফিরে আসবে ইনশাআল্লাহ।”বক্তব্যে তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

তারেক রহমানের আগমনের মাত্র কয়েক ঘণ্টা আগে ইলিয়াস আলীর এই ভবিষ্যদ্বাণীমূলক বক্তব্যটি পুনরায় ছড়িয়ে পড়ায় বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, ইলিয়াস আলী এক যুগ আগেই আজকের এই পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরেছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক