https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৩, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ এনামুল হক(বিপ্লব),কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়ীতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)।

গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের রাজারাম এলাকায় এই ঘটনাটি ঘটে। ধর্ষণের অভিযোগে কিশোরী মা আমাতি রাণী শনিবার পূর্ব নাওডাঙ্গার সুধান চন্দ্র রায়ের ছেলে প্রেমিক শান্ত চন্দ্র রায় (২০) সহ চারজন নামীয় ও অজ্ঞাত দুই জনের নামে উলিপুর থানায় মামলা করেছেন। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন নাই।

আসামিরা হলেন- পশ্চিম নাওডাঙ্গার সাহেব আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান (২২), নিজাই খামার মাঝাপাড়া গ্রামের কছির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান শুটকু (৪০) ও পূর্ব নাওডাঙ্গার বাকরেরহাট হিন্দুপাড়ার ফনি চন্দ্রের ছেলে চন্দন চন্দ্র (২০)।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৬ নভেম্বর রংপুর পীরগাছা স্বামীর বাড়ী থেকে পরিবারসহ উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ফুটানিপাড়া গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে আসে। গত শুক্রবার দুপুরে মেয়ে কাউকে কোনকিছু না জানিয়ে বাড়ী থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ীতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। পরে রাতেই সংবাদ পায় মেয়ে থানায় পুলিশের হেফাজতে আছে। থানা এসে মেয়ে নিকট জানতে পায়, প্রায় এক বছর আগে দুর্গাপূজার সময় আসামী শান্ত চন্দ্র রায়ের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ১০ নভেম্বর বিকেলে শান্ত ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে পৌর শহরের নাওডাঙ্গার বিলে ডেকে নেন। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিকের সাথে ঘোরাঘুরি করেন। এরপরে শান্ত কিশোরীকে অজ্ঞাত অটোরিকশায় তুলে দেওয়ার সময় বাকী আসামীরা কৌশলে শান্তকে অজ্ঞাত অটোরিকশায় উলিপুর বাজারের দিকে পাঠিয়ে দেয়। তারপর পরিকল্পনার মূলহোতা আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমানসহ বাকীরা মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দলদলিয়া ইউনিয়নের রাজারাম এলাকায় কৃষি জমিতে সেচ পাম্পের ঘরে অপহরণ করে নিয়ে যায়।

নোমান বাকীদের সহযোগিতায় মেয়ের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ শেষে মেয়েকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। কাঁদতে কাঁদতে বাকরেরহাট বাজারে আসলে বাজারের স্থানীয় লোকজন ঘটনা জানতে পেয়ে পুলিশকে খবর দিলে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা সত্যি এবং একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছেন অসাধু জেলেরা

জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর, মালামাল লুট

যমুনায় সিবিএ নির্বাচনে রবিউল সভাপতি শাহজাহান সম্পাদক নির্বাচিত

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিল জনতা

লালমনিরহাটে কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৬

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

পথশিশু অধিকার ফাউন্ডেশন কতৃক ঈদ পূর্ণমলনী ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত