https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঢাকা বিভাগ ক্রিকেটে ম্যাচ সেরা সাতক্ষীরার নোমান

প্রতিবেদক
Saiful Islam
নভেম্বর ৩০, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ২০২৩-২০২৪ মৌসুমের খেলায় ৫উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান শেখ সাইদুল হক নোমান।
বুধবার (২৯ নভেম্বর) ঢাকার নারায়ণগঞ্জ একেএম শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে আসরের অষ্টম ম্যাচে গোপীবাগ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ৬উইকেটে জয়ী হয় নাবাবগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার। ম্যাচে টস জিতে গোপীবাগ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নোমানের বোলিং তান্ডবে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। জবাবে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে জয়ের দ্বার-প্রান্তে পৌছায়। এতে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে জয়লাভ করে। ম্যাচে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টারের নোমান ৭ ওভারে ১টি ওভার মেডিন ও ২৫ রান দিয়ে ৫টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
শেখ সাইদুল হক নোমান সাতক্ষীরা শহরের কাছারীপাড়া (ফুড অফিস মোড়) এলাকার মনিরুল ইসলাম মনির ছোটো ছেলে। নোমান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়। নোমানের কোচ সাতক্ষীরায় থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরির কারিগর মোফাচ্ছেনুল ইসলাম তপু। তিনি তার সাফল্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে সুনাম অর্জন করেছে। সে ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার। অনূর্ধ্ব-১৪-১৬-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারনে দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২২-২০২৩ ও এবারের ২৩-২৪ মৌসুমের খেলার সুযোগ পেয়েছে। আশা করি নোমানের ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স অব্যহ থাকবে। এই সম্ভাবনাময় ক্রিকেটার শেখ সাইদুল হক নোমান, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রবিউল ইসলাম শিবলুদের মতো সাতক্ষীরাবাসীর মুখ যেন উজ্জ্বল করতে পারেন। তিনি সাতক্ষীরা জেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ছাত্রলীগ

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাংবাদিক গােলাম রাব্বানী নাদিম কে হত্যার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১

শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের আরো একটি মানবিক সেবা।

নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

বেনাপোল সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় ভিডিও ভাইরাল।

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিত করণ সভা

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ

লংগদুতে সড়কের বেহাল দশায় শিক্ষার্থী-পথচারীদের দুর্ভোগ