https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নরসিংদীর মনোহরদীতে অগ্নিসংযোগে পুড়ে ছাই বসত বাড়ি।

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ১৪, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাজমুল হাসান,নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিধবা মমতাজ বেগমের (৬৪) বসত ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় ওই ঘরে আগুন দেওয়া হয়। বর্তমানে ওই বৃদ্ধা মানবেতর জীবন-যাপন করছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের গোলজার মার্কেট সংলগ্ন স্থানে। ক্ষতিগ্রস্ত মমতাজ বেগম ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার স্ত্রী।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৩৫ বছর পূর্বে স্বামী মারা যায় মমতাজ বেগমের। দুই মেয়ে নিয়ে স্বামীর ভিটায় থাকতেন তিনি। মেয়েদের বিয়ে হওয়ার পর একাই থাকেন বৃদ্ধা। কয়েক বছর ধরে বৃদ্ধার দেবরের ছেলে রমজান এবং তার স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে বিরোধ দেখা দেয়। বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদ করে জমিজমা দখল করার প্রায়ই হুমকি দিত রমজান। এসব বিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ করা হয়। কিন্তু রমজান সালিশের সিদ্ধান্ত অমান্য করে বৃদ্ধাকে অত্যাচার করতে থাকে। গত রবিবার মমতাজ বেগম নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে বাঁধা দেয় রমজান এবং তার স্ত্রী মাসুদা। এসময় তার ঘরে আগুন লাগিয়ে ভিটে ছাড়া করার হুমকিও দেওয়া হয়।
মমতাজ বেগম বলেন, সোমবার রাতে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ১১টার দিকে রমজান এবং তার স্ত্রী আমাকে ঘুম থেকে তুলে গালাগাল করতে থাকে। এসময় তিনি গালাগালির কারণ জিজ্ঞেস করলে তারা বলে ঘরে আগুন দিয়েছি, বের হয়ে যান। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। পরে আমার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নিভানোর আগেই ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে রমজানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত