https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 22 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্যান্ডেলের মধ্যে হেরোইন, নারীসহ গ্রেফতার ২

নাটোরে স্যান্ডেলের মধ্যে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ২১০ গ্রাম হেরোইন বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৫)।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চক বৈদ্যনাথ (গুড়ের আড়ৎ) এলাকায় রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। এসময় ২১০ গ্রাম হেরোইন, ৪টি মোবাইল ফোন, ৭টি সীমকার্ড, একটি মোটরসাইকেল, এক জোড়া স্যান্ডেল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৯১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এতে নেতৃত্ব দেন র‍্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

আটকরা হলেন- সদর উপজেলার পশ্চিম বড়গাছা (চকবৈদ্যনাথ) এলাকার মো. রহিম আলীর স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী এলাকার মাদারপুর গ্রামের মো. চাঁন্দু রহমানের ছেলে মো. মাসুদ রানা (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জব্দকৃত হিরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে পরিবহন করছিলেন।

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানাধীন চকবৈদ্যনাথ (গুড়ের আড়ৎ) এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা স্যান্ডেলের মধ্যে অভিনব কায়দায় হেরোইন পরিবহন করছিলেন। এ ঘটনায় সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন  এসব তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-সন্তানকে পিটিয়ে হত্যা

সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা

নরসিংদী পৌর শহরে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত।

নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

এবার এডি সায়েন্টিফিক ইনডেক্সে কুবির নতুন ৩১ শিক্ষক

নাটোরের লালপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বরাবরের মতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন আনসার সরোয়ার।

হাদির ওপর হামলা: যে কারণে সন্দেহের তীর হান্নানের দিকে

৮০ হাজার টাকা নিয়ে ৩ লাখ ৪৮ হাজার পরিশোধ করেও দুই মামলায় হাজিরা দিচ্ছেন শহিদুল

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নয়, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন