https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 12 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সড়কের পাশে পড়েছিল মেকানিকের মরদেহ

নাটোরের লালপুরে সোহেল আলী (৩০) নামে এক টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড়ের পাশ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছিম আহমেদ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

নিহত সোহেল আলী(৩০) উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এবং তিনি পেশায় একজন টেলিভিশন মেকানিকের ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মেকানিক সোহেল একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য এয়ারপোর্ট মোড়ে যাওয়ার জন্য নিজ দোকান থেকে বের হন। পরে রাতে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধ্যান পায়নি। সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকার পাশে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

ওসি মো. নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক