https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 22 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩: ট্রাক প্রতীকে ভোট চেয়ে ফারদিন ইয়ামিনের গণসংযোগ

বরিশাল-৩: ট্রাক প্রতীকে ভোট চেয়ে ফারদিন ইয়ামিনের গণসংযোগ

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় তিনি বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ স্টীল ব্রীজ, রহমতপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করেন।

গণসংযোগকালে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে গিয়ে ফারদিন ইয়ামিন বলেন, “দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে। গণঅধিকার পরিষদ সেই জনগণের কণ্ঠস্বর হয়ে রাজনীতিতে এসেছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকারভিত্তিক ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বাবুগঞ্জ–মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, নদী ভাঙন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করব।”

ফারদিন ইয়ামিন ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “ট্রাক প্রতীক সাধারণ মানুষের প্রতীক। আপনার একটি ভোটই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।”

গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দলের বার্তা পৌঁছে দেন। নেতৃবৃন্দ জানান, রহমতপুর এলাকায় ট্রাক প্রতীকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, ফারদিন ইয়ামিন ধারাবাহিকভাবে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, যাতে ভোটারদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি পায় এবং নির্বাচনের দিন ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

সহকারী শিক্ষক সুশান্ত কুমারের বিরুদ্ধে কোচিং সেন্টার খুলে বাণিজ্যের অভিযোগ

বিপদে সাহায্যকারী নারীর তুলনায় পুরুষেরা বেশি পায়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরপুরে বিএনপি-আ.লীগ মিলেমিশে কুপিয়ে যখম করলো এনসিপি নেতাকর্মীদের

পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রাস্তায় যেহেতু নেমেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না