https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ৫, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে একটি বড় কিরিচ ও একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলেন, উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চাইল্যাগো বাড়ির আবুল হাসেমের ছেলে ওমর ফারুক ওরফে সোহান (২১) একই বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২০)।

শুক্রবার বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পাঠানতলা মোড়ে স্থানীয় পাটোয়ারী বাড়ির জাহিদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশ। ওই সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়েছে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের!!

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

ভোটকেন্দ্রে সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা

উৎসব মুখর আয়োজনে দাগনভূঞায়  সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন, আইসিইউতে ৮ জন

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

সরিষাবাড়ীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট আব্দুর রহিমের ইন্তেকাল