https://www.facebook.com/shirsokhabor/
Monday , 14 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

উৎসব মুখর আয়োজনে দাগনভূঞায়  সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি :
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনীর দাগনভূঞা উপজেলা কমিটির আয়োজনে সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে উপজেলার আম্বর ভবন মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সুজন দাগনভূঞা উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মো. আবু তাহেরের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা শাখার সভাপতি নিতাই চন্দ্র দাস, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা হুদন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গিয়াস উদ্দিন সবুজ, দৈনিক ফেনীর সময়ের চীফ রিপোর্টার আরিফ আজম।
সুজন দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজন দাগনভূঞা কমিটির সহ-সভাপতি কৃষান মোশারফ, যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখার, ন্যাশনাল ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন মো. ইউছুফ সবুজ, সদস্য ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, সদস্য ও ফেনীর সময়’র দাগনভূঞা প্রতিনিধি এটিএম আজহারুল হক, বিকিরন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. জাকির হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠক মোজাম্মেল হক হাছান, আস্থা লাইফ ইন্সুরেন্সের ইউনিট ম্যানেজার বিদ্যুৎ বরণ অখন্ড, যুই বিদ্যা নিকেতনের শিক্ষক মো. নেয়ামুল করিম বাবলু  প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে কেক কেটে সুজন’র ২০ তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মনোহরদীতে ভুল চিকিৎসায় ভোক্তার ক্ষতিপূরন ও জরিমানা গ্রাম্য চিকিৎসককে

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

প্রাকৃতিক দূর্যোগেও নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ

বাবুগঞ্জে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বেগমের চিকিৎসায় সহায়তার আবেদন

বাবুগঞ্জে সেলিমা রহমান এমপির পক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত                                                                   

গোমস্তাপুরে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারী আটক

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ