https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১১ মে ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোহরদীতে শান্তিপূর্ন নির্বাচনে প্রার্থীদের ঐক্যমত

প্রতিবেদক
Saiful Islam
মে ১১, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শাহজাহান আকন্দ, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন উপজেলা নির্বাচনে মনোহরদীতে শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে ঐক্যমতের ঘোষনা দিয়েছেন প্রার্থীরা। আজ শনিবার এক মত বিনিময় সভায় মিলিত হয়ে তারা এ সংক্রান্ত একটি ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন।

আগামী ২১ মে নরসিংদী, মনোহরদী উপজেলা পরিষদের নির্বাচন।এ উপলক্ষে প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে দিনরাত মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আজ শনিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের একটি সংগঠন এ মত বিনিময় সভার আয়োজন করে।

এতে চেয়ারম্যান পদপ্রার্থী প্রিয়াশীষ রায়, এড্য.মাসুদুর রহমানসহ সকল ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস- চেয়ারম্যান প্রার্থী অংশ নেন। প্রার্থীগন আনুষ্ঠানিকভাবে এখানে শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে ঐক্যমত
পোষন করে এক ঘোষনাপত্রে স্বাক্ষর করেছেন। মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিএফজির অ্যাম্বেসেডর এম.এস ইকবালের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়াসহ বিভিন্ন শ্রেনী পেশা ও স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সন্চালনায় ছিলেন দৈনিক গ্রামীন দর্পন পত্রিকার সম্পাদক ও পিএফজির স্থানীয় সমন্বয়ক কাজী আনোয়ার কামাল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কাঠালিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে : সামান্তা শারমিন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ,ক্ষতিগ্রস্ত মৈত্রী এক্সপ্রেস

কুমিল্লা সদর হসপিটাল থেকে ৪ দিনের নবজাতক চুরি।

ওসমান হাদি কি শহিদী মর্যাদা পাবেন?-যে ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

কুবি রোভার স্কাউটস’র বার্ষিক ডে ক্যাম্প ও দায়িত্ব হস্তান্তর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ