https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 20 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ওসমান হাদি কি শহিদী মর্যাদা পাবেন?-যে ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

জন্মিলে মরিতে হইবে’—এটি চিরন্তন সত্য। দুনিয়ার ক্ষণস্থায়ী সফর শেষে প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং অনন্তকালের পথে পাড়ি জমাতে হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন,

“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেয়ামতের দিন তোমাদের পূর্ণমাত্রায় প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে-ই সফল। আর পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়।”
(সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

ইসলামে সর্বোত্তম মৃত্যুর একটি হলো শহিদী মৃত্যু। এ কারণেই প্রতিটি মুমিনের অন্তরে শহিদ হওয়ার একান্ত আকাঙ্ক্ষা থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন,
“আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের মৃত মনে করো না; বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিকপ্রাপ্ত।”
(সুরা আলে ইমরান, আয়াত: ১৬৯)

সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার এই মৃত্যু শহিদী মর্যাদা পাবে কি না—এ প্রশ্নে ব্যাখ্যা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, “যদি কোনো মানুষের মধ্যে আল্লাহর সন্তুষ্টির আশায় মানবকল্যাণ সাধন, ইনসাফ প্রতিষ্ঠা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ এবং মানুষের অধিকার আদায়ের মানসিকতা থাকে, আর সেই উদ্দেশ্যে তিনি সংগ্রামরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন, তবে নিঃসন্দেহে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন—ইনশাআল্লাহ।”

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, “এই দৃষ্টিকোণ থেকে আমরা দোয়া করি—আল্লাহ তাআলা ওসমান হাদিকে শহিদী মর্যাদা দান করুন।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, শাহাদাত কেবল বাহ্যিক কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল নয়; এটি নিয়তের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, বরং কেবল পার্থিব মানবকল্যাণের চিন্তা নিয়ে সংগ্রাম করে এবং মারা যায়, তাহলে তার আত্মত্যাগ শহিদী মর্যাদা পাবে না।
তিনি আরও উল্লেখ করেন, ইসলামে শুধু যুদ্ধক্ষেত্রে আল্লাহর পথে নিহত হলেই শহিদ হওয়া সীমাবদ্ধ নয়। হাদিসে শহিদ হিসেবে গণ্য আরও কয়েক শ্রেণির মৃত্যুর কথা বলা হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন,

“পাঁচ প্রকার মৃত্যু শহিদ হিসেবে গণ্য—মহামারিতে মৃত, পেটের রোগে মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে নিহত ব্যক্তি।”
(সহিহ বুখারি, হাদিস: ২৬৩৩–২৬৩৪)

এ ছাড়া আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি ও গর্ভবতী নারীর মৃত্যুকেও শহিদী মর্যাদা দেওয়া হয়েছে
(সুনানে আবু দাউদ, হাদিস: ৩১১১)।

অন্য একটি হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন,
“যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহিদ।”
(সহিহ বুখারি, হাদিস: ২৩১৮)

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আ.লীগের সভাপতি শায়েক হোসাইনকে অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠান।

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ

গফরগাঁওয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া মসজিদের ইমাম গ্রেপ্তার

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ শিশু।

নবাবগঞ্জে সমাজসেবা অফিসের নামে প্রতারণায় স্বামী-স্ত্রী আটক

হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ