সাইফুল ইসলাম
জেলা সংবাদদাতা, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল তিনটায়
খেলার শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইয়াত রহমান আরাফাত।
ব্যাপক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ১০নং আমিশাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান সেলিম এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু।
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আশরাফ আহমেদ এর সার্বিক নির্দেশনা ও পরিচালনায় উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বাহার।
সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান খলিলুর রহমান খলিল।
৯নং দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন সাকিল সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্রছাত্রী ও
খেলা দেখতে আসা খেলাপ্রেমী দর্শক।
উদ্ভোধনীয় খেলায় এমকে ফার্মেসী ও আবিরপাড়া জিরো পয়েন্ট মধ্যেকার খেলায়
ম্যান অব দ্যা ম্যাচ রিপন এমকে ফার্মেসি ৩-০ গোলে আবিরপাড়া জিরো পয়েন্ট দলকে হারায়।
ম্যান অব দ্যা ম্যাচ রিপন।



















