https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে এবারও এইচএসসির ফলাফলের শীর্ষে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ

প্রতিবেদক
Saiful Islam
অক্টোবর ১৫, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জেলা সংবাদদাতা, নোয়াখালী।

নোয়াখালীতে গত বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ।
পাশের হার ৯১ দশমিক ৭৬
আজ মঙ্গলবার দুপুরে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর আলম সবুজ পরীক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ভালো করায় পরীক্ষার্থীরা কলেজের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান।

সাংবাদিকদের অনুভূতি ব্যক্তরকালে লায়ন জাহাঙ্গীর আলম মানিক বলেন আমি গ্রামে নারী শিক্ষার জন্য এই কলেজ প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠান বছর বছর অত্র এলাকায় নারী শিক্ষায় উন্নয়নে অবদান রাখবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর আলম সবুজ কলেজের শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার জন্য ধন্যবাদ জানান,

এবং কলেজ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক সাহেবকে কলেজের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানান।

ভবিষ্যতেও এ অঞ্চলের এই কলেজ অবদান রাখবে এ আশা ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্তকালে শিক্ষার্থীরা জানান সবসময় কলেজের পাঠদানে শিক্ষকদের অবদান বেশি ছিল, আমাদের শিক্ষকরা সময় উপযোগী শিক্ষা দেওয়ার কারণে আজকে এই ফলাফল।

তারা নারী শিক্ষা উন্নয়নে এই কলেজ প্রতিষ্ঠাতা লায়ন জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানান।
পরে কৃতকার্য শিক্ষার্থীরা কলেজ প্রতিষ্ঠাতা লায়ন জাহাঙ্গীর আলম ও শিক্ষকদেরকে মিষ্টি খাওয়া।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত