https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 22 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাবেক ছাত্রলীগ নেতাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেলেন প্রেমিকা

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

সাবেক ছাত্রলীগ নেতাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে গেলেন প্রেমিকা
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস। তারপর প্রেমিকার নগদ টাকা হাতিয়ে লাপাত্তা যুবককে নাগালে পেয়ে জনসম্মুখে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যান প্রেমিকা। রাতে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় ঘটে এ ঘটনা।

অভিযুক্তের নাম নুরুল ইসলাম শাওন। তিনি পাবনার ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরি ঈদগাহ রোড এলাকার শহীদুল ইসলামের ছেলে। শাওন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ওই নারী বলেন, ঈশ্বরদী ইপিজেডে চাকরির সুবাদে শাওনের সঙ্গে তিন বছর আগে পরিচয় হয়। সে সময় শাওন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। সেই পরিচয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে শাওন বিয়ে করতে অস্বীকার করায় ধর্ষণ মামলা করার সিদ্ধান্ত নিলে শাওনের বাবা শহিদুল ইসলাম বিয়ে দেওয়ার আশ্বাস দেন। এক পর্যায়ে আমার মাসহ আমাকে তার বাড়িতে আনেন। প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছে আমাদের ভাড়াটিয়া হিসেবে পরিচয় করিয়ে দেন। শাওন এ সুযোগে আমার সঙ্গে অবাধে মেলামেশা শুরু করে। আবারও তাকে বিয়ে জন্য চাপ দিলে সে বিয়েতে অস্বীকার করে। স্থানীয়দের সহযোগিতায় আমাদের বাড়ি থেকে বের করে দেন। শাওন আমাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও করে রেখেছে। তার সঙ্গে যোগাযোগ করে বিয়ের জন্য চাপ দিলে সে ভিডিও ভাইরাল করে দিবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে আমার গচ্ছিত টাকা শাওনকে দিয়েছি। সে বলেছিল এ টাকা দিয়ে ব্যবসা শুরু করেই বিয়ে করবে। টাকা নেওয়ার পর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ না করে পালিয়ে বেড়াচ্ছে। আজ তাকে পেয়ে টেনে থানায় নিয়ে এসেছি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আধুনিক যুগে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার কমাতে বই পড়ার বিকল্প নেই

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

বিয়ে করেও ধর্ষণ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না গায়ক নোবেল

এনসিপির নেতার অফিসে বসে মদের আসর, তিনিই নাকি আগামীতে এমপি হতে চান: নীলা ইস্রাফিল

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।

প্রীতি ক্রিকেট ম্যাচে বিডি২৪ঘন্টাকে হারালো লালপুর লাইভ

শেখ হাসিনা দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

মমিনুর রহমান এর গল্প “তোমার আশায়,

‘চলো, এবার অনন্তকাল ধরে বিশ্রাম নেই’

হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়