https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ১৮, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

স্বামীর সঙ্গে কলহের জেরে ৪ মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে গহনা, মোবাইল ফোন ও জুতা কিনেছেন লাবনী আক্তার লিজা নামের এক নারী। গত বৃহস্পতিবার শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে রাতভর অভিযান চালায় পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে শিশুটিকে উদ্ধার করে পুনরায় সেই মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলায় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলার বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এর মধ্যেই ৪ মাস আগে তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়।

লাবনীর স্বামী রবিউল ইসলাম বলেন, শিশুর জন্মের পর সংসারে শান্তি নেমে আসে। অল্প কিছুদিন আগে লাবনী আমার ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে সে দুর্ব্যবহার করে এবং জানিয়ে দেয় সে আর সংসার করবে না।

তিনি আরও বলেন, এর কয়েকদিন পর আবার ফোন করে বলি, ছেলের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, দাদা দেখতে চাচ্ছে। তাতেও সে ফিরে আসেনি। পরে গত বৃহস্পতিবার সন্তানের বিক্রির খবর পাই। কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়িতে আনি। তখন সে ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। এরপর পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধার করে ফেরত আনা হয়।

শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের সহযোগিতায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় ছেলেকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার ভুল হয়েছে। নিজ সন্তানকে বিক্রি করেছি, আমি অনুতপ্ত।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, গত বৃহস্পতিবার লাবনী নামের এক মা তার ৪ মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের জানায় তার স্বামী। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওব্যাট প্রি স্কুল কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

দীর্ঘ ১৬ বছরে শেষ হয়নি রাজশাহীর হরিপুর ইউনিয়নের  ইউপি সদস্যের দুর্ভোগ

বরিশাল-৩ আসন: যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

কিশোরকে নির্যাতনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

Huuuge Casino On The Web Huuuge Video Games Technical Support And Help Cente

Huuuge Casino On The Web Huuuge Video Games Technical Support And Help Cente

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ফসলি জমিসহ চর ও নিম্নাঞ্চল প্লাবিত।

নর্থবেঙ্গল ইন্টা, ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়

নোয়াখালীর হাতিয়ায় আইনজীবী উপর সন্ত্রাসী হামলা; মামলা হলেও গ্রেফতার হয়নি কোন আসামি