https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 10 April 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে দুই ইটভাটাকে এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রাণী।

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর সহকারী পরিচালক মলিন মিয়ার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানের সময় মেসার্স এস. এন.এম  ৯০ হাজার টাকা এবং মেসার্স এ এম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার শ্যামনগরের ধানখালীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

দৌলতপুরে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ৩ দিন পার হলেও মামলা নেয়নি পুলিশ

বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না: নুরুল হক নুর

জবি মাদক বিরোধী ফোরামের নব গঠিত কমিটির সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

নীলফামারীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অপপ্রচার।

উচ্চ আদালতের রায় পেলেও,মিলছেনা জমির দখল

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’—হুমকির পর সহযোদ্ধাকে জানিয়েছিলেন নিহত রুমী

দুকূল হারালেন অলি, প্রায় ৫০ বছরের রাজত্বের অবসান

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন