https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাতক্ষীরার শ্যামনগরের ধানখালীতে বজ্রপাতে এক ব্যক্তি নিহত

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ২৫, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে মোঃ আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট ২০২৩) বেলা অনুমানিক সাড়ে ১১টায় বিলে গরুর জন্য ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাতে নিহত হন তিনি।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলে যান। ঘন্টাখানেক পরে বাড়িতে সংবাদ আসে বজ্রপাতে নিহত হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী মোঃ আশরাফ আলী বলেন, নিহত আব্দুস সাত্তারসহ ৪জন বিলে কাজ করছিলেন। বজ্রপাতের শব্দ শুনে তাকাতেই দেখি আব্দুস সাত্তার পড়ে গেছে। পাশে থাকা পতিরাম দাঁড়িয়ে আছে। পতিরামের ছেলে বিশ্বরূপ চিৎকার করে দৌড়াচ্ছে। বিষয়টি দেখে এগিয়ে যেয়ে দেখি আব্দুস সাত্তার মৎস্য ঘেরে আহত হয়ে পড়ে আছে।

পরবর্তীতে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার বুকে ও ঘাড়ে তাপে পুড়ে গেছে বলেও জানান আশরাফ। ঘটনার সময় সাত্তারের পাশে থাকা পতিরাম বলেন, বিকট শব্দের পর আমি কিছুই বলতে পারিনা। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি সাত্তার মারা গেছেন। মৃত্যু কালে তিনি ৪কন্যা সন্তান স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত আব্দুস সাত্তারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

এদেশ-ওদেশ ঘুরে লাভ নেই, সরকারের সময় শেষ: ফখরুল

অপহরণের পর ভারতে পাচার, ৫ মাস পর কিশোর উদ্ধার।।

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

শেখ হাসিনার উন্নয়ন চোখে পড়ে না মির্জা ফখরুলের: এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন

হাসপাতালের ছাদে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

গোমস্তাপুরে নিরাপদ খাদ‍্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত