https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব, প্রশ্ন অভিনেতার

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২০, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সদ্যই সাতপাকে বাঁধা পড়ে শুভেচ্ছায় ভাসছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরকীয়া, লিভ ইন নয়, সোজা ছাদনাতলায় গিয়ে অনেকেরই মন জয় করেছেন তিনি। কিন্তু তার মাঝেই অভিনেতা রুদ্রনীল ঘোষের বিয়ে নিয়ে মন্তব্যে ওপার বাংলায় তোলপাড়।

অতীতে রুদ্রনীল ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু তিনি নিজে কখনই সোজাসুজি এই সম্পর্কগুলোর কথা স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি।

তবে একবার একটি সম্পর্ক ভাঙার সময় আইনি জটিলতায় জড়ান বিজেপি নেতা, তথা অভিনেতা। এবার সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে সেই বিষয় নিয়ে কথা বললেন রুদ্রনীল ঘোষ।

অভিনেতা জানান, দুজন পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর মধ্যে তাদের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হলে, ঘনিষ্টতা হলেও বিয়ে করা বাধ্যতামূলক নয়।

রুদ্রনীলের মতে, বিয়ে করার কথা ভেবে কেউই ঘনিষ্ট হন না শারীরিকভাবে। দুজনের সম্মতিই যথেষ্ট এমন সম্পর্কের জন্য।

অভিনেতা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, একজন বিয়ে করতে চাইছে বলেই আরেকজনকেও বিয়ে করতে হবে এমনটা নয়। বাধ্যতামূলক নয় বিষয়টা।

এদিন রুদ্রনীল ঘোষ আরও বলেন, মেয়েরা আইনের থেকে সম্পূর্ণ সমর্থন পায় বলে অনেকেই এই আইনের অপব্যবহার করে থাকেন।

অভিনেতার মতে, বিছায়ায় শুয়েছি বলেই বিয়ে করতে হবে এমন নয়। তার কথায়, ‘দুজনের সম্মতিতে বিছানায় শুয়েছি। বিয়ের কথা ভেবে শুইনি।’

রুদ্রনীলের এই বক্তব্য সামনে আসার পর থেকেই ভক্তমহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ অভিনেতার পক্ষ নিয়েছেন। কেউ আবার তার সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষের সেই প্রাক্তন বান্ধবী তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর বিয়ের কথা বলেছিলেন। অভিনেতাকে চাপ দিয়েছিলেন। কিন্তু তিনি তখন ক্যারিয়ারে মন দিতে চেয়েছিলেন বলে বিয়ে করতে চাননি। এরপর সেই প্রেমিকা বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত যান। যে কারণেই অভিনেতার কণ্ঠে বিয়ে, শারীরিক সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা মন্তব্য শোনা গেল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পৌরসভার ব্যস্ত রাস্তায় ভাঙ্গন জনদুর্ভোগ চরমে

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

প্রেমিকের বাড়ির জামগাছে ঝুলছিল প্রেমিকার মরদেহ

ভালুকায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩

মান্দায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ফুটবল খেলার উদ্বোধন

লংগদুতে গঙ্গা দেবীর আরাধনায় নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ শুরু

যশোরের মনিরামপুর থানা পুলিশের একটি সফল অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার-০১

আল্লারদর্গা বাজারের ফুটপাত দখল করে দোকান পথচারীদের ভোগান্তি

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজারের টেকনাফ অভিযানে ২২,২০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।