https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শেখ হাসিনার পক্ষে লড়বেন না জেড আই খান পান্না

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৭, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এই ঘোষণার পেছনে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থাহীনতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে পান্না বলেন, ‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।’

জেড আই খান পান্না আরও জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও তিনি এখনও সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি হাতে পেলেই তিনি আনুষ্ঠানিক উপায়ে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন।

শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেও, জেড আই খান পান্না অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি জানান, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে, সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার বিষয়েও তিনি তার ভিডিও বার্তায় ঘোষণা দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

ওব্যাট প্রি স্কুল কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

গুচ্ছের বিরুদ্ধে অবস্থান করছে জবিশিস

পাঁচ মাস পরও রহস্য অজানা

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা ৩ অক্টোবর

ফেসবুকে প্রেম, প্রেমিকের ডাকে ইবিতে এসে আপত্তিকর অবস্থায় ধরা ইডেন ছাত্রী!

সরিষাবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা, প্রথমদিনই নামবে বাংলাদেশ

চব্বিশের আন্দোলনে হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারেক রহমান নেতাকর্মীদের সামলান”– ব্যারিস্টার ফুয়াদ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জবির ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ