https://www.facebook.com/shirsokhabor/
Monday , 2 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা ৩ অক্টোবর

সাদমান রাকিন,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মীসভা আগামী ৩ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সময় ও স্থান উল্লেখ করে বলা হয়, আগামী ৩ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে কর্মীসভাটি অনুষ্ঠিত হবে।

কর্মীসভা আয়োজনের সমন্বয়ক কমিটিতে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল ও রাজিয়া সুলতানা কথা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাদিত সাদমান রাহাত, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার সাইমুন, উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম।

সর্বশেষ - আন্তর্জাতিক