https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৫, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।

লিগ্যাল নোটিশ পাঠানো অন্যান্যরা হলেন, আইন সচিব, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক সচিব।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯০ শতাংশ মুসলিম দেশ বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও একসাথে সমবেত হয়ে নামাজ আদায় করেন এবং এক আল্লাহর ইবাদত করে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দরূদ পাঠ করেন। ঠিক এমন পর্যায় এসে ৯০ শতাংশ মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কূটুক্তি করেছে তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না? কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কূটুক্তি করার সাহস ও চিন্তা চেতনা যেন কারো না হয় এমন শক্ত আইন হিসাবে স্পেশাল আইন এর অধ্যাদেশ জারি করা আবশ্যক। অন্যথায় দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে।

আরও বলা হয়, যেহেতু ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা। তাই দেশকে সুরক্ষা দিতে ও দেশের মানুষকে ধর্ম অবমাননার মতো জঘন্য কাজে লিপ্ত না হতে ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে বিশেষ আইন অধ্যাদেশ জারি করা একান্ত আবশ্যক। এক ধর্মের লোক যেন অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষও নিজ ধর্মকে কটাক্ষ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সহকারী প্রক্টরকে অপদস্থ করার অভিযোগ ড. শামিমের বিরুদ্ধে

সব বন্ধ করে দেয়া উচিত, কোনও কিছু এখান থেকে বাংলাদেশে যাবে না: শুভেন্দু

লালপুরে জিন কলার হালি ৮০০ টাকা

জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গাফুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি

ভাঙ্গুড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

হঠাৎ ‘সংখ্যা’ দিয়ে তারকাদের পোস্ট, ঘটনা কী

মধ্যনগরে অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধানের পরিদর্শন।