https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 10 April 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ উদ্দিনের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত বেঞ্চ তার এই জামিন প্রদান করেন।

তামান্না শারমিনের জামিন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি অভিযোগ করেন, তামান্না আদালত এবং জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেছেন।

তিনি আরও দাবি করেন, ৫৪৭টি মামলার মধ্যে তামান্না শারমীনের মামলা ছিল ৪৬৩ নম্বরে। ১৫০ নম্বর পর্যন্ত মামলার শুনানি চলে যাওয়ার পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলার শুনানি মাত্র ১ মিনিটে শেষ করে জামিন প্রদান করা হয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন সাংবাদিক সায়ের, যে কী কারণে তামান্নার মামলা দ্রুততার সাথে জামিন পেয়েছে এবং অন্য মামলার সাথে তার সোনালী সুযোগ কী ছিল।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, একই আদালতে ২০ এপ্রিলের আগে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও জামিন দেওয়া হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে জানানো হয়েছে।

https://www.facebook.com/share/p/18t7JUyNYN/

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদে আলমসাধুর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর।

মান্দায় চককুশুম্বা যুবসংঘের  উদ্যোগে  ফুটবল  খেলা অনুষ্ঠিত।

নেত্রকোণায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ

ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

নাটোরে ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

চাঁদা না পেয়ে নিরীহ ব্যাবসায়ীকে আওয়ামী দোসর তকমা দিয়ে দোকানে তালা, নেপথ্যে বিএনপি নেতা শাহীন

বন্যা পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী শহর ছাত্রশিবির

বাবুগঞ্জের দোয়ারিকায় অবৈধ ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ বন্ধে বেলার আইনি নোটিশ

পাবনায় ট্রাক চাপায় ২ করিমন যাত্রী নিহত