https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৫, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আসন্ন সংসদ নির্বাচনে প্রশাসন দখলের কথা বলা দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না– এ বিষয়ে জানাতে সাতদিন সময় দেয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে এক অনুষ্ঠানে শাহজাহান বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনের আছে, তাদের অবশই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।’

শাহজাহান চৌধুরীর এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। জামায়াত বিবৃতিতে জানায়, এই বক্তব্যকে সমর্থন করে না দল।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। অতীতেও শাহজাহান চৌধুরীর কাছ থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য পাওয়া গেছে। এজন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়। জামায়াতের আমিরও সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সতর্ক করেছিলেন। তবুও তার আচরণে পরিবর্তন না আসায় এবার আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা নোটিশে উল্লেখ করেছে জামায়াত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পৌরসভার ব্যস্ত রাস্তায় ভাঙ্গন জনদুর্ভোগ চরমে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: যেসব সংশোধন এলো আচরণ বিধিমালায়

নওগাঁ মান্দায় রাজশাহী নওগাঁ মহাসড়কের বিজয়পুর মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নিহত ২

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

দৌলতপুরে একাধিক মাদক মামলার আসামি রিমেল এর রমরমা মাদক ব্যবসা

সিলেটে সুনামগঞ্জের নোমান ফাহিম ক্রিকেট ক্লাবের জার্সি উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত

শহরজুড়ে প্রশস্ত সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

নাটোর জেলা পরিষদে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা