https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 25 November 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত

অন্তর্বর্তী সরকার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গতকাল সোমবার (২৪ নভেম্বর) ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে শিগগির তাদের পদায়ন করা হবে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) যোগাযোগ করা হলে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন পুলিশিং নিয়ে বিতর্ক রোধ করতে লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।

আগামীকাল এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এসপি পদায়নের পরের ধাপে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগও লটারির ভিত্তিতে করা হবে বলে সূত্র জানায়। সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা এরই মধ্যে ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

সুরভী দ্রুতই প্রতিকার পাবে, আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

মুক্তি রানী বর্মন হত্যার, মূল আসামী গ্রেফতার

কলকাতা এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুল্যাহ আল মাহফুজ

অপেক্ষার অবসান, ঢাকায় তারেক রহমান

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জবির ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ

পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ‘ধর্ষণ’

রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১নেতা জামিনে মুক্তি 

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সন্ত্রাসী সাজ্জাদকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে ছাড়াতে চাওয়া স্ত্রী তামান্না