https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ২২, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোছা: ছবেদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। মৃত মোছা: ছবেদা খাতুন ওই গ্রামের মরহুম মো: সোলেমান মিয়ার স্ত্রী। সোমবার (২১ আগস্ট) রাত ১০ টায় উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। ছবেদা খাতুনের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। এর আগেও তিনি ৪-৫ বার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন। হাসপাতালে সকল পরিক্ষা করার পরও রোগ শনাক্ত হয়নি। এসব যন্ত্রণায় সহ্য করতে না পেরে রাতে

নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন আরও জানান, ছবেদা খাতুন (৭০) অনেকটা পাগলাটে টাইপের রাগী ও জেদি মানুষ ছিলেন। কিছুটা মানসিক রোগীই বলা যায়। যা মন চাইতো তিনি তাই করতেন। হয়তো পাগলামির বশঃবর্তী হয়েই একাজ করেছেন। আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলো এর আগেও ৪-৫ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আজ রাতে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এবং তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে আবারও ভূয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হচ্ছিল বাল্য বিবাহ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ।

খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা

মিথ্যা অপবাদ দিয়ে আ’লীগ নেত্রীকে ঘরছাড়া

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত।

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

তারেক রহমান দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নোয়াখালীতে দোকান ভাংচুর লুটপাট ভাড়াটে সন্ত্রাসী দ্বারা  নতুন ঘর নির্মাণের অভিযোগ

এক বছর পর ৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল পাবনা জেলা আ.লীগ

‘র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে’