https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক (২২) নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশন এলাকার আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহত মুহিবুল হক আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার বাসিন্দা এবং মৃত নুরুল হকের ছেল।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আইস পার্কের সামনে মুহিবুল হকসহ কয়েকজন সহপাঠী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাজ মোটরসাইকেলযোগে সেখানে উপস্থিত হন। নিষিদ্ধ সংগঠনের নেতা হওয়ায় স্থানীয়রা তাদের ঘটনাস্থলে আটক করেন। পরে তাদের থানায় নেওয়ার উদ্যোগ নেওয়া হলে প্রথমে ছাত্রলীগ নেতা জিহাবকে ব্যাটারিচালিত রিকশায় তোলা হয়। এ সময় ধস্তাধস্তিতে জিহাব আহত হন। পরে অন্য ছাত্রলীগ নেতা মিনহাজকে রিকশায় তোলার সময় মুহিবুল হকের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মুহিবুল হক গুরুতর আহত। আহত মুহিবুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে জিহাবকে থানায় নেওয়ার পথে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গ্রেফতার

মবসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ

তারেক রহমানের বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেফতার।

মুরারীচাঁদ উচ্চ বিদ‍্যালয় ম‍্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে সিএনজি চালক হত্যা,পাঁচ হাজার টাকা চাঁদা না পেয়ে খুন  করেছে সিএনজি চালক একরাম হোসেন কে 

পীরগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে ত্রিমুখী প্রচেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

বেগমগঞ্জের গোপালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত