https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নিখোঁজ যুবকের পায়ের রগ কাটা ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের তিন দিন পর সোহাগ হোসেন (২৫) নামের এক যুবকের অর্ধগলিত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে আগ্রাণ তেল পাম্প এলাকার একটি আম বাগান ও গাছের শিকড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ বড়াইগ্রাম উপজেলার চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মরদেহের মুখমণ্ডল আংশিক থেঁতলানো ছিল। এ ছাড়া পায়ের রগ কাটা ও চোখ উপড়ানো অবস্থায় পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে।

মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর ভয়ংকর অতীত জানাল পুলিশ

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সোহাগ নিখোঁজ হন। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের দাবি, বুধবার রাতে সোহাগের বন্ধু আকাশ বালু আনলোডের কাজের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সোহাগ আর ফিরে আসেননি। নিখোঁজের পর থেকেই আকাশ পলাতক থাকায় পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিজ্ঞাপন

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। জিডির সূত্র ধরে সন্দেহভাজনদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

‘আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান’

ঝিনাইদহে যুবককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন।।

গলায় ফাঁস দিয়ে বোয়ালখালীতে যুবকের আত্মহত্যা

বরিশাল-৩: দেহেরগতি আনন্দ মিছিলে ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা নেতাকর্মীরা

নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কবরে গিয়ে যেন বলতে পারেন, দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির

‘হাতিরঝিল, এলিফ্যান্ট রোড, হাতিরপুল সবই আছে ঢাকায় হাতিই নেই কেবল’