https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 3 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা, এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘটিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এ অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধ তদন্ত শেষ হয়েছে।

অভিযোগ আছে, আন্দোলন তিন সপ্তাহ পার হলে সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন; যা স্বাভাবিক হয় ৫ আগস্ট দুপুর থেকে।

এদিকে আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়াসহ সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে।

সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে দুই মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা জানিয়েছেন নাজিম খান ইউনিয়নের শিশু শিক্ষার্থীদের অভিভাবকগন

নোবিপ্রবিতে পরিবেশবাদী সংগঠন ‘আরণ্যক’র যাত্রা শুরু

বরিশাল-৩: কারাবন্দী তিনবারের সাবেক এমপি টিপুর পক্ষে ভোট চাইছেন কন্যা হাবিবা কিবরিয়া

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনীতে ইসকন আয়োজনে রথযাত্রা মহোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

তিন দাবিতে সংসদ ভবনে জুলাই যোদ্ধারা

কুরুচিপূর্ণ ব্যক্তিবর্গ আঠারগাছিয়ায় বসবাস করে- শিক্ষক নেতা আবু হানিফ মিয়া

খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারের ট্রাক শ্রমিক সমিতির উদ্যোগে একটি জমকলো ফুটবল খেলার আয়োজন।

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড।