https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শরীয়তপুরের বন বিভাগ এলাকায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শরীয়তপুরের বন বিভাগ এলাকায় সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামি মারুফ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ খান শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাজ্জাক খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুই সন্তানের জননী এক বিবাহিতা নারী তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মাদারীপুর ঘুরতে যান। মাদারীপুরে ঘোরাফেরা শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শরীয়তপুরের মনোহর মোড় থেকে হেঁটে বন বিভাগের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদের মারধর করে বন বিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে মারুফ খানসহ অন্যরা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে ধারণকৃত ভিডিও ডিলিট করার কথা বলে ভুক্তভোগীদের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দুজন ব্যক্তি এসে তাদের প্রধান সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন ভুক্তভোগী নারী পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-৮ আসামিদের ধরতে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) যৌথ অভিযান পরিচালনা করে মারুফ খানকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা সবসময় ক্লুলেস হত্যা মামলাসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করে থাকি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিশ্বম্ভরপুরের চরগাঁও গ্রামে দুই নিরীহ ব্যক্তির বসতভিটার জায়গা ভূমিখেকো দ্বারা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন 

হাতিবান্ধায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৬

গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫, না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

লালপুরে জিন কলার হালি ৮০০ টাকা

বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না: নুরুল হক নুর

কাতারে চার প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

নির্মাণাধীন সেতু থেকে লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু।

ঝিনাইদহে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ 

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরন