https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় মমেক হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

এ সময় ওই ডিজির উদ্দেশে বার বার বলতে থাকেন, ‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রব্লেম’।

এ দিন শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে এক সেমিনারে অংশ নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য মহাপরিচালক। সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের জরুরি বিভাগ, এ বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি ভেতরে ‘টেবিল’ দেখে চিকিৎসকদের কাছে এর কারণ জানতে চান। এ সময় চিকিৎসক ধনদেব বর্মণ লেখালেখির প্রয়োজনে টেবিল রাখা হয়েছে বলে জানান।

কথোপকথনের একপর্যায়ে ডিজি বলেন, ‘আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুঁশ করে বলবেন।’ এ সময় নিজের সঙ্গীয় লোকদের ভিডিও করতে বলেন তিনি। ডিজি বলেন, ‘যারা ডিজির সঙ্গে এমন ব্যবহার করে, তারা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করে!’

প্রত্যুত্তরে চিকিৎসক ধনদেব বলেন, ‘আমি রোগীর সঙ্গে অনেক ভালো বিহেব করি; কিন্তু যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে আমার বিহেব ভালো না।’ কারণ হিসেবে চিকিৎসক সম্প্রদায় দেশের জনগণের পক্ষে নয় বলে উল্লেখ করলে ডিজি জবাব দেন, ‘এটা তো অন্য বিষয়। কিন্তু আপনি তো বিহেবই শেখেননি।’

এ সময় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া চিকিৎসক ধনদেব অন্য প্রসঙ্গ টেনে বলেন, ‘ঢাকায় তিন দিনের ট্রেনিং করলাম, আপনার দুদিন আসার কথা ছিল— একদিনও আসেননি।’ এরপর উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সময় চিকিৎসক ধনদেব উত্তেজিত হয়ে বলতে থাকেন, ‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম।’ এর মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস ও উপপরিচালক ডা. জাকিউল ইসলাম উদ্ভুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে পরিদর্শন শেষে ডিজি ডা. আবু জাফর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সব হাসপাতালেই ধারণা ক্ষমতার বেশি রোগী। যে কোনো সময় হিসাব করলে দেখা যাবে— সারা দেশে ১৫ হাজার রোগী মেঝেতে থাকে। যদি উপজেলা ও জেলা হাসপাতালগুলোয় পর্যাপ্ত মানসম্মত সেবা দেওয়া যায়, তাহলে মেডিকেল কলেজগুলোয় চাপ কমে যাবে।

অর্ধেক নির্মাণকাজ হয়ে আটকে থাকা ময়মনসিংহ শিশু হাসপাতাল সম্পর্কে ডিজি বলেন, পরিকল্পিতভাবে না হওয়ার কারণে মাঝপথে থেমে গেছে। এ জটিলতা সমাধানে সময় লাগবে। অন্তর্বর্তী সরকারের হাতে আর সময় নেই, পরবর্তী রাজনৈতিক সরকার এসে পদক্ষেপ নেবে।

সেমিনারে বক্তব্য আরও দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রুহুল আমিন, মমেকের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান, মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, এপিএসবির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সহ সভাপতি ডা. মো. মোকারাবিন (রবিন) প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছেলের বিয়ের দিনে বাড়িতে মেয়ে বিয়ের দাবিতে অনশন

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৬

মান্দায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সালমান মুক্তাদির আর নাসির ছাড়া বাংলাদেশে তেমন কোন পুরুষ মানুষ আমি দেখতে পাইনি

সরিষাবাড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক এডঃ মতিয়র রহমান তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

মনোহরদীতে তরুন-তরুনীদের আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পেয়েছে