https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঘন কুয়াশায় পথ হারানো ৪৭ বরযাত্রী ১৬ ঘণ্টা পর উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঘন কুয়াশায় পথ হারিয়ে যমুনা নদীর মাঝখানে আটকে পড়া নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ জন বরযাত্রী অবশেষে নিরাপদে ফিরে এসেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাটে এসে পৌঁছান।

এর আগে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বগুড়ার সারিয়াকান্দী থেকে মাদারগঞ্জ যাওয়ার পথে ঘন কুয়াশার কবলে পড়ে মাঝনদীতে আটকা পড়েছিল বরযাত্রীবাহী নৌকাটি।

জানা গেছে, শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৪৭ জন বরযাত্রী বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ বরযাত্রীরা সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কালীতলা ঘাট থেকে নৌকাযোগে মাদারগঞ্জের জামথল ঘাটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে যমুনা নদীর মাঝখানে পৌঁছালে তীব্র কুয়াশার কারণে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় চেষ্টা করেও পথের দিশা না পেয়ে নিরাপত্তার খাতিরে নৌকাটি মাঝনদীতে নোঙর করে রাখা হয়।

নৌকাটিতে ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ মোট ৪৭ জন যাত্রী ছিলেন। হাড়কাঁপানো শীতে রাতভর মাঝনদীতে অবস্থান করায় তারা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান।

ভুক্তভোগীরা জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে পারেনি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে বিকল্প দুটি নৌকার সাহায্যে যাত্রীরা নিরাপদে ঘাটে ফিরে আসেন।

নৌকার যাত্রী রফিকুল ইসলাম মেজর জানান, ঘন কুয়াশার কারণে মাঝি পথ হারিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তারা নদীতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সকালে কুয়াশা কমলে অন্য নৌকার সহযোগিতায় তারা জামথল ঘাটে পৌঁছান এবং বর্তমানে সবাই সুস্থ আছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, আটকেপড়া যাত্রীরা অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। তীব্র শীতের মধ্যে দীর্ঘ সময় নদীতে থাকলেও বরযাত্রীসহ নৌকার সবাই সুস্থ আছেন। বর্তমান শীত ও ঘন কুয়াশার মৌসুমে বিশেষ করে রাতের বেলায় নৌপথে চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সংগঠনে নতুন উদ্দীপনা

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ!!

বোনকে পিটিয়ে হত্যা, ভাইয়ের অভিযোগ আমলে নেয়নি পুলিশ

তারেক রহমানের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন মির্জা ফখরুল

অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক বিজয়ী প্রতিবন্ধী পাইয়িমকে গণসংবর্ধনা

নওগাঁর মান্দায় ১১ মামলার পলাতক আসামী তোতা মিয়া গ্রেফতার

গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ছয়জন আহত

ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করলো কুবি প্রশাসন

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বেগমগঞ্জে কৃষকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেশ জাতি ও কার্যকর রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর জন্য ব্যবসায়ী প্রতি আহবান – মোহাম্মদ সেলিম উদ্দিন