https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 27 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা রনির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।
মহিউদ্দিন রনি ভিডিও বার্তায় বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও ভিনদেশি সব আগ্রাসনমুক্ত একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র এমপিপ্রার্থী হিসেবে কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘২৯ তারিখের মধ্যে আমাকে একটি সমর্থক লিস্ট জমা দিতে হবে। ঢাকা-১৮ আসনের এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এলাকার মধ্য থেকে আমার ২০০ জন শুভাকাঙ্ক্ষী ভাই-বন্ধু প্রয়োজন। যারা ঢাকা-১৮ আসনের ভোটারদের থেকে সমর্থন নিয়ে আসবেন।’

সর্বশেষ - আন্তর্জাতিক