https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমানকে ভোটার করতে ফুল কমিশনের অনুমতি লাগবে : ইসি সচিব

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ফুল কমিশনের মতামত লাগবে। তারেক রহমান এবং উনার মেয়ে জাইমা রহমান ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা আইনের ২০০৯ এর ১৫ নম্বর ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে, যেকোন প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়া সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সেই বিবেচনায় তারা ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

আখতার আহমেদ বলেন, আজকে নিবন্ধন প্রক্রিয়ায় ওনাদের ছবি ও বায়োমেট্রিক্স দিয়ে ওনারা আবেদন করেছেন, ওনাদের যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ইসি সচিব বলেন, উনারা নিবন্ধন কমপ্লিট করে গেছেন। নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের এজন্য সময় লাগে। কারণ, এটা আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলো দিয়ে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পর কনফার্ম হলে তখন ওনাদের ভোটার হতে এনআইডি নাম্বারটা দেওয়া হয়। এটা করতে কিছু সময় লাগবে। আই বিলিভ এটা আজকের ভিতরে নিবন্ধন কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে।

ইসি সচিব আরও বলেন, আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে আর আরেকটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যেটা যে পদ্ধতিতে অনুমোদন করবেন, সেটা। আমরা নথি উপস্থাপন করব, নিষ্পত্তির জন্য কমিশন আছেন। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামী কালকে করব।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন চট্র- ১৬৯৩/৯৩ ত্রি বার্ষিক নির্বাচনের নির্বাচিত নেতাদেরকে অভিনন্দন

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তন এখন সময়ের দাবি ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেফতার।

১০ নং নুরুল্যাবাদ ইউপির বন্যায় প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ছাত্রলীগ নেতার ওপর হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভারতে হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারেন না, প্রশ্ন পাকিস্তানি ক্রিকেটারের

উলিপুরে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কর্ম জীবনের পরিসমাপ্তি ঘটলো প্রধান শিক্ষিকা মোছাঃ কুলছুম নাহার এর