https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 6 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় প্রবাসীর বাড়িতে ঘটে যাওয়া দিনদুপুরের ‘ডাকাতির’ ঘটনাটি ছিল সাজানো নাটক—এমন চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়ি থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ঘটায় ‘ডাকাতির’ অভিনয়।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই তিন কিশোরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার।

গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার (৮ম শ্রেণী), হানিফ মিয়ার ছেলে নাবিল (৯ম শ্রেণী), আলী হোসেনের ছেলে শাহ আলম (৬ষ্ঠ শ্রেণী), তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রূপগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়। ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেন।

ওসি আরও জানান, শুক্রবার রাতে গ্রেপ্তারকৃত শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে পরিবারের সন্দেহ হয়। টাকার উৎস জানতে চাইলে সে সত্য প্রকাশ করে। পরে স্থানীয়রা তিনজনকে আটক করলে তারা ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোররা জানিয়েছে, নতুন মোবাইল এবং ফ্রি ফায়ার গেমস আইডি কেনার টাকার জন্যই তারা এই পরিকল্পনা করে এবং ডাকাতির ঘটনা সাজায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’: শাহজাহান চৌধুরী

মান্দায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করলেন ব্যারিষ্টার ইমন

রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নুর

গোলাপগঞ্জে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাছুম রহমানকে সংবর্ধনা প্রদান

নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

পাবনায় মোটরসাই‌কেল-ট্রাক মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত-১

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি