https://www.facebook.com/shirsokhabor/
Friday , 26 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধীতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া। হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছিলেন, গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল। কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না।

তিনি বলেন, “২০২৪ সালের ডিসেম্বরে, আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল। যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন।”

“কিন্তু বাংলাদেশে (কথিত) সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেছেন, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল আছে। যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন।

এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র। প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সহকারী জজ হলেন জবির ১১ শিক্ষার্থী

বাগাতিপাড়া উপজেলা পোস্টঅফিস হিসেবে স্বীকৃতি পেল লক্ষণহাটী পোস্টঅফিস

সরিষাবাড়ীতে ইউপি সদস্যকে মারধর করলো যুবলীগ নেতা 

ধর্মপাশায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নেত্রকোণায় বেলার প্রধান নির্বাহী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

সবুজ আকনের নেতৃত্বে জয়নুল আবেদীনের ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

পাকসেনাকে ঝাপটে ধরে নিহত হলেন আব্দুল হাই

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান