https://www.facebook.com/shirsokhabor/
Friday , 26 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই তিনি বলেছিলেন—তারেক রহমান একদিন দেশে ফিরবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সে সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। পার্থ লেখেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা তার সেই বিশ্বাসেরই বাস্তব প্রতিফলন।

পোস্টে তিনি উল্লেখ করেন, সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এমন বক্তব্য দেওয়া তখন সহজ ছিল না। তবে তিনি কোনো অনুমান বা ভবিষ্যদ্বাণী করেননি, বরং দৃঢ় বিশ্বাস থেকেই বলেছিলেন যে তারেক রহমান ফিরে আসবেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশের জনগণ।

ব্যারিস্টার পার্থ আরও বলেন, তার বিশ্বাস অনুযায়ী তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো বিচারকের কলমের সিদ্ধান্তে নির্ধারিত হয় না। বরং সময়, আল্লাহর ইচ্ছা এবং জনগণের সমর্থনের মাধ্যমেই সেই ভবিষ্যৎ গড়ে ওঠে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত চার।

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দোগে জাতীয় শোক দিবস পালন

নোয়াখালীতে এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় সমাজসেবা দিবস পালিত

পীরগঞ্জে ৪র্থ তম তরিকতে বাউল সৌহার্দ মিলন মেলার২০২৩।

মধ্যনগরে অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

শুদ্ধাচার পুরষ্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম

প্রকাশ্যে দেয়ালে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান লিখনকালে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৩ জন আটক

ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের উপস্থিতিতে বাবুগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপি, শতভাগ বিজয়ের সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা

সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারে র‌্যাবের সংবাদ সংবাদ সম্মেলন