https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুস সাত্তার খানের স্বতন্ত্র মনোনয়ন দাখিল

প্রতিবেদক
Rubel Sardar
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুস সাত্তার খানের স্বতন্ত্র মনোনয়ন দাখিল

বরিশাল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সাত্তার খান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের পরিচিত নেতা আবদুস সাত্তার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রভাব থাকা সত্ত্বেও দলীয় মনোনয়ন না পাওয়ায় তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এছাড়া মনোনয়ন জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম। পাশাপাশি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ও মো. ইকবাল হোসেন তাপস এবং গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিন।

বরিশাল-৩ আসনে একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

জামায়াতের এমপি প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি দখলের অভিযোগ

নেত্রকোণায় যুবলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দাগনভূঞাঁর সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবরদখলের চেষ্টা

দোয়ারা বাজারে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের কাছে অসহায় প্রশাসন 

নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনে সেনাবাহিনী

ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন সিদ্ধান্ত

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো জামাতা অবশেষে গ্রেপ্তার