https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডোমার সরকারি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৪, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ২৩টি মন্ত্রণালয়, বিভাগের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারীর ডোমার সরকারি কলেজের ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (১৪ই নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন মূলক প্রকল্পের দেশব্যাপী ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমন্বিত উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সুধীজন।

প্রধানমন্ত্রী কর্তৃক সমন্বিত উদ্বোধনের পর নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে জেলার সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম এমপি।

এসময় জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ডোমার সরকারি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন হওয়ায় উচ্ছ্বসিত কলেজটির শিক্ষার্থী ও শিক্ষকরা। ভবনটি উদ্বোধনের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও ত্বরান্বিত ও পাঠদান কার্যক্রম আরও বেশি সাবলীল হবে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও দিনাজপুর জোন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শুরু হয় ডোমার সরকারি কলেজের ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ। ভবনটির স্যানেটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ কাজ শেষে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়ায় ৮ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৬৪ টাকা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কাশফুলের সৌন্দর্য উপভোগে নবাবগঞ্জে প্রকৃতিপ্রেমীদের ভিড়

কয়রায় কারিতাসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিক নিহত

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

জামায়াতের সঙ্গে জোট, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

জমি দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নোবিপ্রবিতে লিফট সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন 

দোয়ারা বাজারে আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের হাল চাষ বিলুপ্ত

মুক্ত বিশ্বকোষের রুদ্ধ দুয়ার-১: জুলাই শহীদদের নাম-নিশানা মুছে ফেলছে উইকিপিডিয়া