https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে এসব কথা বলেন একই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না।

সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল।

একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু নেগেটিভ কথা বলেন—এমন একটি প্রোপাগান্ডা চালু করা হয়েছে বলে দাবি করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পজিটিভ কথাটা হলো আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই।

কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহীদ না হন।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের ৪টি উপজেলায় শিলা বৃষ্টি ,ফসলের ব্যাপক ক্ষতি

নেত্রকোণায় স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানে জনতার ঢল।।

সালমান মুক্তাদির আর নাসির ছাড়া বাংলাদেশে তেমন কোন পুরুষ মানুষ আমি দেখতে পাইনি

রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? জোর আলোচনায় জয়নুল আবেদীন

দেড় লাখ টাকা’র ডলার কিনে মিলেছে প্যাকেটে মোড়ানো ভিম সাবান!

জয়নুল আবেদীনের বিজয়ে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ

ঢাকা-১০ ও কুমিল্লা-৩ আসনে যৌথ ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ

এশিয়া কাপে অধিনায়ক হয়ে ফিরবেন তামিম