https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি

প্রতিবেদক
Saiful Islam
নভেম্বর ২৭, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

গোস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

আসন্ন নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাঁকে বিবেচনা করেনি। দলের মনোনয়ন না পেলেও এখন স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাচ্ছেন মাহি। রাজশাহী-১ আসনের প্রার্থী হতে সোমবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রার্থী হিসেবে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা। চিত্রনায়িকা মাহিয়া মাহি মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চেয়েছিলাম। এ জন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করেনি। এ জন্য অবশ্য আমার মনে কোন কষ্ট নেই। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারাও মনোনয়ন পাবার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। এখানে আমার কোন খারাপ লাগার বিষয় নেই। আমি স্বতন্ত্রভাবেই নির্বাচন করব।’ মাহি বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতেই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি, এলাকার ভোটাররা আমার সাথে থাকবেন।’ চিত্রনায়িকা মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। নানার বাড়ি পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায়।

নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ এবং তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনের মধ্যে যে কোন একটিতে তিনি নির্বাচন করতে কিছুদিন ধরে মাঠে রয়েছেন। তবে শেষ পর্যন্ত রাজশাহী-১ আসনেই প্রার্থী হতে তাঁর পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। মাহি জানিয়েছেন, এই একটি আসন থেকেই তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। চিত্রনায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। ২০০৮ সাল থেকেই তিনি এ আসনের এমপি।

সাখাওয়াত হোসাইন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১৭১৬-৯৬১৯৪০
২৭/১১/২০২৩

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চৌমুহনীতে খাল পরিস্কারের দাবিতে বেগমগঞ্জ  নাগরিক ফোরামের মানববন্ধন ও ইউএনও নিকট স্মারক লিপি প্রদানকরা

বেগমগঞ্জের চৌমুহনীর গনিপুরে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শান্তি সভা অনুষ্ঠিত

যাচাই-বাছাই শেষ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

ঝিনাইদহে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার।

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

মান্দায় দুই বাক প্রতিবন্ধির সুখের সংসার

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনায় দুজন গ্রেফতার

কুমিল্লায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক কিশোরের।