https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 15 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তরুণ প্রবাসী ফারদিন ইয়ামিন বরিশাল-৩ আসনে ভোটের লড়াইয়ে

তরুণ প্রবাসী ফারদিন ইয়ামিন বরিশাল-৩ আসনে ভোটের লড়াইয়ে

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-৩ সংসদীয় আসন (বাবুগঞ্জ–মুলাদী) ঘিরে নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার তরুণ প্রবাসী প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন। মাত্র ৩২ বছর বয়সে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে কৌতূহল ও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ফারদিন ইয়ামিন  বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম নাজিরপুর গ্রামে। তিনি আমির হোসেন হাওলাদার ও মোসা. মমতাজ বেগমের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ।

স্নাতক সমাপ্তির পর প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি ইতালির জেনেভো শহরে বসবাস করছেন। প্রবাসে তিনি রেস্টুরেন্ট ব্যবসা, এয়ার ট্রাভেল এবং মানি ট্রান্সমিশনসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

 রাজনৈতিকভাবে তিনি গণঅধিকার পরিষদের ইতালি শাখার সভাপতি এবং বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রবাসেও তিনি দলের সাংগঠনিক কার্যক্রম ও দেশের রাজনৈতিক বাস্তবতায় সক্রিয়।

জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন,

“ফারদিন ইয়ামিন একজন সৎ, পরিশ্রমী ও দূরদর্শী মানুষ। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে প্রবাসে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাবুগঞ্জ–মুলাদীতেও তিনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবেন।”

ফারদিন ইয়ামিন বলেন, “গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। নির্বাচিত হলে আমি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করব।”

তিনি আরও জানান, প্রতীক বরাদ্দের পরপরই তিনি নির্বাচনী মাঠে নামবেন এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও দোয়া চাইবেন।

নদীবেষ্টিত এই আসনে প্রতিবছর বহু মানুষ নদীভাঙনের শিকার হন। ফারদিন ইয়ামিন বলেন,

“নির্বাচিত হলে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার অগ্রাধিকার হবে।”

তরুণত্ব, প্রবাসী অভিজ্ঞতা এবং উন্নয়ন ভাবনার সমন্বয়ে এই ট্রাক মার্কার প্রার্থী বরিশাল-৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন এমপি ইমাজ

নোয়াখালীতে প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেব: তারেক রহমান

মাইকিং করে জামায়াতকে দৌড়ানি দিল গ্রামবাসীরা: আমজনতার তারেক

নকল স্বর্ণ মূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেফতার

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সজীব ওয়াজেদ জয়

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

নীলফামারীতে ডোবায় বাঁধ নির্মাণে উপকৃত এলাকাবাসী।

উপস্থাপনা শেখানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার