https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 4 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আমি নির্বাচিত হলে কেউ যেন ফল পরিবর্তনের সাহস না করে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমি যদি সৃষ্টিকর্তার কৃপায় সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে কোনও মহল গোষ্ঠী, দল বা মানুষ যেন সাহস না করে জনগণের রায়কে উল্টে দিয়ে ফলাফল পরিবর্তন করার।’

শনিবার (৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে পাগল শংকর আশ্রমে বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ক্ষমতায় একেক সময় একেক দল গেছে। কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের ওপর নিপীড়ন, নির্যাতন কোনও অংশে কম হয়নি।’

তিনি বলেন, ‘আমার মনে আছে, আমি যখন ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে, সংসদে গেলাম, আমি একটি দৈনিকের রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশের
স্বাধীনতাত্তোর যেখানে সংখ্যালঘুর শতকরা হিসাব ২২ শতাংশ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন ৯ শতাংশ এসে কেন দাঁড়ালো? এই জন্য বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে তারা কেউ দায় অস্বীকার করতে পারবে না।’

তিনি বলেন, ‘আমি রামুতে, নাসিরনগরে, বানারিপাড়ায়, কুমিল্লায়, রংপুরে গেছি- আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরের যখন হামলা হয়েছে, আমাকে বিএনপির তরফ থেকেই পাঠানো হয়েছিল। তখন আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আল্লাহর কাছে হাজার শোকরিয়া আমার যে সংসদীয় আসন সরাইল আশুগঞ্জ অন্তত এখানে আমি কোনোরকম উগ্রতা বা বিশৃঙ্খলা দেখিনি।’

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, ‘এখানে নানা মত ধর্ম নানান গোষ্ঠীর মানুষ, সম্প্রীতির সঙ্গে আবহমান কাল থেকে পাশাপাশি বাস করে আসছে। আশা রাখি আমাদের এই এলাকা যেমন বাউল গানের, তেমন কীর্তনের, আবার তেমন ওয়াজ মাহফিলের।’

তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির বন্ধন অটুট রাখার স্বার্থে, সত্য এবং ন্যায়ের স্বার্থে, চাঁদাবাজি মামলা বাণিজ্যকে বন্ধ রাখার স্বার্থে- যাকে আপনার যোগ্য প্রার্থী বলে মনে হয় তার বাক্সে ভোটটা দেবেন।’

রুমিন বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী। আমি কোনও দলের না। সুতরাং আমি আপনাদের প্রার্থী। আমি জনগণের প্রার্থী। আমি সব দলমতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সবার কাছে ভোট চাইছি। আমি আপনাদের সবাইকে নিয়ে সরাইল-আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করবো ইনশাল্লাহ।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আজ উদীয়মান সাংবাদিক জিয়াউর রহমান এর জন্মদিন।

কালিগঞ্জের চলাচলের রাস্তা সংস্কার করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ

শরীয়তপুরের বন বিভাগ এলাকায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবী আদায়ে কর্মবিরতি

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের নির্দেশ বহিষ্কার শিক্ষক

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ

জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম এবং সাধারণ সম্পাদক ফয়সাল

নাটোরে আগুনে নিঃস্ব ছয় পরিবার

কালীগঞ্জে জামিনে বের হয়ে বাদীর কান কামড়ে ছিঁড়ে নিলো আসামীরা।

সবুজ সেবা ফাউন্ডেশনের সময়োপযোগী কর্মসূচি শাক-সবজির বীজ বিতরণ