https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 22 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালিগঞ্জের চলাচলের রাস্তা সংস্কার করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ

রাসেল কবির,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইট সলিং এর রাস্তার বেহাল দশা সংস্কার করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইট সলিং এর রাস্তা বেহাল দশা দেখে কয়েক লক্ষ টাকা নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিলেন।কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি,সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন এর ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
মঙ্গলবার (২২ শে আগস্ট) বেলা ১১টায় সরজমিনে গিয়ে দেখা গেছে,বিষ্ণুপুর ইউনিয়নে বন্ধকাটি রবিউলের বাড়ি হইতে গাজীপাড়া, বন্ধকাটি রেজওয়ানের বাড়ি হইতে সরকার পাড়া,বন্ধকাটি জয়নালের বাড়ি হইতে চৌমুহনী, বন্ধকাটি মনায়ামের বাড়ি হইতে ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ি,পারুলগাছা হাজির মোড় হইতে আনসার উদ্দিনের দোকান,চাচাই খ্রিস্টান মিশন হইতে হাবিবুরের চায়ের দোকান ইট সলিং এর রাস্তা মেরামত করে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ।
এ বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,আমার ভাই কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই মাসে আমার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে।বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন ইটের সলিং এর রাস্তা বেহাল দশা দেখে,
আমি ইউনিয়নের সন্তান হিসাবে আমার নিজস্ব অর্থায়নে সংস্কারের কাজ অব্যাহত চলমান রেখেছি।
আমার জন্য ইউনিয়ন ও এলাকাবাসী দোয়া করবেন।আমি এই ইউনিয়নে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী। আমার ভাই প্রয়াত শেখ রিয়াজ উদ্দিনের জন্য দোয়া করবেন,মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন ।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

এ এসআই এর  বিরুদ্ধে দেড় লাখ টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ

গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

টাকা আত্মসাত করেছে তৃতীয় একজন দায়ভার চাপিয়েছে স্বামীর মামুন এর উপর

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি দিলো ফিফা

সোডা-চিনি মিশিয়ে ঘনত্ব বাড়ানো হয় দুধের, পাঠানো হয় ঢাকায়

ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান