https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 8 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

রুবেল সরদার, বাবুগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশের যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম রিয়াদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেএম আলামিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান।

কমিটি গঠন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলা গণধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, রাজনৈতিক বাস্তবতা ও যুব সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক হাওলাদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজকে সংগঠিত করা সময়ের দাবি। গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় যুব অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম এবং মুলাদী উপজেলা গণধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন। তারা বলেন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে যুব অধিকার পরিষদকে আরও সক্রিয় হতে হবে।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নয়ন হোসেন নিলয়, কেদারপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মো. ফজলুর করিম, মাধবপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, রহমতপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম জুয়েলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে অধিকারভিত্তিক রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে যুব অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির মাধ্যমে বাবুগঞ্জ উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিংড়ায় পানিতে ডুবে শিশু, বিষপানে গৃহবধূর মৃত্যু

সাংবাদিক কেন হবেন?

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গ্রেফতার

নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান তিস্তা ব্যাটালিয়ান

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মির্জা ফখরুল